
ঋষি সুনাক
বিবিসি জানায়, ১৩৭ ভোট পেয়ে সুনাক রয়েছেন শীর্ষস্থানে এবং ১১৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন লিজ ট্রাস। আর সবচেয়ে কম ১০৫ ভোট পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন পেনি মর্ডান্ট।
এখন কনজার্ভেটিভ পার্টির প্রধান ও প্রধানমন্ত্রী পদের দৌড়ে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে ঋষি সুনাক এবং লিজ ট্রাসের মধ্যে। টোরি (কনজারভেটিভ) পার্টির ১৬০,০০০ সদস্য ভোটে তাদের রায় জানাবেন।
ভোটের ফলে জয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে ৫ সেপ্টেম্বরে। দুই চূড়ান্ত প্রার্থীর মধ্যে যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন তিনিই জয়ী হবেন। ঋষি সুনাক জয়ী হলে প্রথম একজন ভারতীয় বংশোদ্ভুত হিসাবে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে আসীন হবেন।
বুধবারের আগে কনজার্ভেটিভ পার্টির এমপি’দের চারদফা ভোটে একে একে ঝরে গেছেন ৮ প্রার্থী। শেষ সময়ে টিকে ছিলেন ৩ জন। মঙ্গলবার চতুর্থ দফা ভোটে ছিটকে পড়েন কেমি বদেনখ। আর সর্বোচ্চ ভোট পেয়ে এগিয়ে ছিলেন ঋষি সুনাক।
বিবিসি/১১/ডিএসই
