
ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজনের প্রাণ গেছে
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল জানান, মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর এলাকায় শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ট্রাকের পেছনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজনের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত ৯ জন।
ওসি বলেন, বালুবোঝাই একটি ট্রাকের পেছনে ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
দুর্ঘটনায় আহতদের স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেছে বলে জানান ওসি টুটুল।
তপন/১১/ডিএসই
