
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
পর পর দুদিন জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর নিরব বিএনপি। দলটির ফরেইন উইংয়ের পক্ষ থেকে বৈঠকগুলোকে ‘প্রাসঙ্গিক ও দ্বিপাক্ষিক’ হিসেবে অভিহিত করা হলেও এর বেশি কোনও প্রসঙ্গ উত্থাপনে নারাজ দলটির নেতারা। এমনকি ব্যক্তিগত আলাপেও বিএনপির নীতিনির্ধারকরা কোনও ধরনের মন্তব্য করতে রাজি হননি।
গত ১২ জুলাই জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস ও ১৩ জুলাই ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বিএনপির ফরেন উইং ও দলটির চেয়ারপারসনের কার্যালয়ের দায়িত্বশীলরা বলছেন, বৈঠকের গুরুত্ব অনুযায়ী উভয়পক্ষ নীরব অবস্থানে। প্রথমত, জাতিসংঘ ও ইইউ’র কর্মকর্তাদের প্রথমদিককার বৈঠক ছিল। বিশেষত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ইস্যুটি প্রাধান্য পেলেও বিএনপি বা সাক্ষাৎকারী কোনও পক্ষই এ বিষয়ে কথা বলতে ইচ্ছুক নয়।
রাশেদ/১৯/ডিএসই
