Wednesday, July 29

পদত্যাগে বাধ্য হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, দলে বিদ্রোহীদের পাশাপাশি নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীরাও জনসনকে ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিলে তার সরকার অনেকটাই অকার্যকর হয়ে পড়ে। এ পরিস্থিতিতে পদত্যাগ ছাড়া অন্য কোনো পথ জনসনের জন্য খোলা ছিল না।

জনসন দলে কতটা বিচ্ছিন্ন ও ক্ষমতাহীন হয়ে পড়েছিলেন, তা কেবল বৃহস্পতিবার সকালের দুই ঘণ্টায় ৮ মন্ত্রীর পদত্যাগেই বোঝা যায়। অথচ আগের দিনও পার্লামেন্টে তিনি বলেছিলেন, পদত্যাগ তিনি করবেন না।