Wednesday, July 29

পদ্মা সেতু হয়ে টুঙ্গিবাড়ির পথে প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে সপরিবারে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে সড়কপথে সপরিবারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৪ জুলাই) সকালে রাজধানীর গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, টুঙ্গিপাড়ায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করবেন। পরিবারের সদস্যদের নিয়ে সফর শেষে রাতেই তিনি ঢাকায় ফিরবেন।

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুল প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর প্রথম টোল দিয়ে সেতু পার হন তিনি।

সেতু উদ্বোধনের পর টুঙ্গিপাড়ায় এটিই তার প্রথম সফর।

রাব্বি/২৩/ডিএসই