
নিহত রাজিয়া সুলতানা কাকলী এবং তার ছেলে তালহা ইসলাম
রোববার সকাল ৮টার দিকে নাঃগন্জের আড়াইহাজার উপজেলার গোপিনদি এলাকা থেকে এক নারী এবং তার ছেলের গলা কাটা লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক।
নিহতরা হলেন- রাজিয়া সুলতানা কাকলী (৪২) এবং তার আট বছরের ছেলে তালহা ইসলাম। স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলেকে নিয়ে ছিল রাজিয়ার সংসার।
স্থানীয়দের সূত্রে ওসি বলেন, রাতে মা ও ছেলে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সকালে প্রতিবেশীরা তাদের বাড়ির গেইট খোলা এবং ভেতর থেকে লাগানো তালা ভাঙা দেখতে পান।
ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীরা ওই বাড়িতে ঢোকেন এবং রাজিয়ার ঘরের মেঝেতে তার লাশ এবং পাশেই খাটের ওপর ছেলের গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
ওসি আজিজুল বলেন, “ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক বিভাগের সদস্যরা আলামত সংগ্রহ করেছেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”
গোপীনাথ/১৯/ডিএসই
