Tuesday, September 15

মকুল বোসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা মুকুল বোস

শনিবার (২ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় জানানো হয়, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোক বার্তায় আরও বলা হয়, মুকুল বোস ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ জুলাই) ভোর ৫টা ২০ মিনিটে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আওয়ামী লীগের সবশেষ কাউন্সিলের পর ২০১৭ সালের ১ জানুয়ারি মুকুল বোসকে দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়।

বিজ্ঞপ্তি-পিএমও/১২/ডিএসই