Wednesday, July 29

ব্যাংকগুলোকে নতুন কিংবা পুরনো কোনো ধরনের যানবাহন না কেনার নির্দেশ

নতুন কিংবা পুরনো কোনো ধরনের যানবাহন না কেনার নির্দেশ

বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও পরিচালন ব্যয় কমিয়ে আনতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নতুন কিংবা পুরনো কোনো ধরনের যানবাহন না কেনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়ে বলা হয়, পরিচালন ব্যয় কমাতে স্টেশনারী পণ্য ও আপ্যায়ন খরচ অর্ধেকে নামিয়ে আনতে হবে।

বৈশ্বিক কারণে মূল্যস্ফীতির চাপে ডলার সাশ্রয় এবং বিদ্যুতসহ উন্নয়ন ব্যয় কমিয়ে আনতে কৃচ্ছ্রতার পথে হাঁটছে সরকার। জ্বালানি ও বিদ্যুৎ খরচ ২৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংকও।

নির্দেশনার ব্যাখ্যায় কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘‘বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকার কতিপয় খাতে পরিচালন ও উন্নয়ন ব্যয় স্থগিত/হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে।

“এ প্রেক্ষিতে বছরের অবশিষ্ট ছয় মাস ও আগামী বছরের প্রথম ছয় মাস সময়ে ব্যাংকের কতিপয় খাতের পরিচালন ও উন্নয়ন ব্যয় স্থগিত ও হ্রাস করতে হবে।”

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, “নতুন/প্রতিস্থাপক হিসেবে সকল প্রকার যানবাহন ক্রয় বন্ধ থাকবে।”

সুমিত-বাড়ই/১০/ডিএসই