Wednesday, July 29

প্রিন্স চার্লস ঢাকায় আসছেন

যুক্তরাজ্যের প্রিন্স চার্লস

ঢাকা আসবেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস। আগামী অক্টোবরে তার আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রবিবার (৩ জুলাই) সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাকে তিনি জানিয়েছেন বাংলাদেশে আসবেন। আমি তাকে সিলেটে যাওয়ার কথা বলেছি। তিনি রাজি হয়েছেন

তিনি বলেন, গত সপ্তাহে রুয়ান্ডার রাজধানী কিগালিতে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে প্রিন্স চার্লসের সঙ্গে আমার কথা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তার সফরের সময় যুক্তরাজ্যের রানি এলিজাবেথের নামে ঢাকা ও সিলেটে দুটি অঞ্চলকে ক্লাইমেট প্রটেকশন এরিয়া হিসেবে ঘোষণা দেবো।

রুম্মান/০১/ডিএসই