Wednesday, July 29

প্রথম নারী অর্থ সচিবকে ফুলে-ফুলে স্বাগতম জানিয়েছে অর্থ মন্ত্রনালয়

সিনিয়র অর্থসচিব ফাতিমা ইয়াসমিন

সিনিয়র অর্থসচিব ফাতিমা ইয়াসমিন সোমবার দেশের ইতিহাসে অর্থ বিভাগের প্রথম নারী সচিব হিসেবে অফিস করলেন। এরআগে গত রোববার তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন কর্মস্থল অর্থ মন্ত্রণালয়ের বিভাগে যোগদান করেন। অর্থ বিভাগে সচিব পদে যোগ দেওয়ার আগে তিনি একই মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব পদে দায়িত্ব পালন করেন। 

সোমবার অর্থ বিভাগে যোগ দেওয়ার পর অর্থ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। এরপর তিনি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ সময় সভায় মিলিত হন। এসময় তিনি অর্থ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

গত ১১ জুলাই থেকে তার নতুন দায়িত্ব নেওয়ার কথা থাকলেও হজ পালনের জন্য তিনি দেশের বাইরে ছিলেন। হজ শেষে দেশে ফিরেই তিনি নতুন দায়িত্ব নেন।

ফাতিমা ইয়াসমিন ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন।

সামিনা-মালিক/০৯/ডিএসই