Wednesday, August 12

তিন দিনের মধ্যে গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হবে

সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

ঢাকা : বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, যান্ত্রিক ত্রুটির সমাধান শেষে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) আজ বিকাল থেকে গ্যাস সরবরাহ শুরু করবে। ফলে আগামী দুই-তিন দিনের মধ্যে গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হবে।

গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে কত দিন লাগবে? জানতে চাইলে মন্ত্রী বলেন, স্বাভাবিক হতে মিনিমাম দুই-তিন দিন লাগবে।

বিদ্যুৎ গ্যাস নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। এ ব্যপারে আপনারা কি ভাবছেন ? উত্তরে ইকবাল হাসান মাহমুদ বলেন, যেটা হয়েছে, সেটা কি মানুষের হাতের মধ্যে আছে?

বিদ্যুতের ভূতুড়ে বিল বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, বিদ্যুৎ ভূতুড়ে বিল ! যখন বলি বিলগুলো নিয়ে আসেন, তখন তো বিল নিয়ে আসে না কেউ আমাদের কাছে।

তিনি বলেন, জুন মাস থেকে বিদ্যুতের দাম বাড়িয়েছি আমরা। মার্চ মাসে যে গরম ছিল, জুন মাসে সে গরম ছিল না। আপনাদেরই এক সাংবাদিক ফেসবুকে দিয়েছিলেন যে তার বিল ছিল সাড়ে ৩ হাজার টাকা, ৭ হাজার টাকা আসছে। আমার লোক পরীক্ষা করে দেখেছে – উনি দুটি এসি চালান, উনার ফ্রিজ আছে, ব্লেন্ডার চালান। এত কিছু চালানোর পরেও ৭ হাজার টাকা যদি বেশি বিদ্যুতের বিল হয় ! আমার মনে হয় না পৃথিবীর কোথাও ৭ হাজার টাকা দিয়ে এত কিছু চালানো যায়।

হামিম-০৬/ডিএসই-৮