Monday, November 2

তাইওয়ানের আকাশ সীমায় আবার চীনের যুদ্ধ বিমান

তাইওয়ানের আকাশ সীমায় চীনের যুদ্ধবিমান

তাইপে জানিয়েছে চীনের ২০টি যুদ্ধ বিমান ও ৩০টি জেট বিমান তাদের আকাশ সীমায় অনুপ্রেবেশ করেছে। খবর এনডিটিভির।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে, তারা বাধ্য হয়ে সর্বশেষ চীনা কার্যকলাপ নিরীক্ষণের জন্য তাদের নিজস্ব বিমান এবং বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই দ্বীপ ভূখণ্ডের উত্তরপূর্বাঞ্চলীয় পারাতাস দ্বীপের আকাশসীমায় চীনের ৩০টি জেট ও ২০টি যুদ্ধবিমান প্রবেশ করে। সীমানায় অনুপ্রবেশের অল্প সময়ের মধ্যেই এসব বিমান শনাক্ত করতে সক্ষম হয় তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন (এআইডিজেড)।

যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট এন্টনি ব্লিঙ্কেনের ‘ক্রমবর্ধমান উস্কানিমূলক বক্তব্যের জবাবে চীন এই মহড়া দিয়েছে বলে ধারনা করা হচ্ছে।