Wednesday, July 29

ডিএমপির উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে বদলি

সোমবার (৬ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

ডিএমপির সদর দপ্তর ও প্রশাসনের মো. আমীর খসরুকে ট্রাফিক-মতিঝিল বিভাগে, দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ট্রাফিক-মতিঝিল বিভাগ থেকে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে, মো. শাহজাহান হোসেনকে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ থেকে ট্রাফিক-উত্তরা বিভাগে, মো. আনোয়ার সাঈদকে ট্রাফিক-উত্তরা বিভাগ থেকে ট্রাফিক-গুলশান বিভাগে। মো. শাহরিয়ার আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগ থেকে ডিএমপির সদর দপ্তর প্রশাসনে এবং মো. রবিউল হাসানকে ডিএমপির লজিস্টিকস্ বিভাগে বদলি করা হয়েছে।

কানিজ-ফৌজিয়া/২৬/ডিএসই