
এনক্রিপ্টেড বার্তা আদানপ্রদানের মাধ্যম ‘টেলিগ্রাম’
নেত্র নিউজে প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সম্প্রতি এনক্রিপ্টেড বার্তা আদানপ্রদানের জনপ্রিয় মাধ্যম টেলিগ্রামে আড়িপাতার যন্ত্র কিনেছে বলে ফ্রান্স-ভিত্তিক একটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে আরো বলা হয়, প্যারিস-ভিত্তিক সংবাদমাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন জানিয়েছে, “টুকান” নামক ওই যন্ত্র কেনা হয়েছে ইজ্জি (Ezzy) কমিউনিকেশন্স নামের একটি স্থানীয় পরিবেশকের মাধ্যমে। তবে “টুকান”-এর মূল নির্মাতা কারা, সেই ব্যাপারে প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।
তবে নেত্র নিউজ স্বতন্ত্রভাবে এই খবর নিশ্চিত করতে পারেনি।
নেত্রনিউজ/০৩/ডিএসই
