Wednesday, July 29

রাজনৈতিক পরিবর্তন সমস্যা নয় – আইএমএফ

আইএমএফ প্রতিনিধি দলের প্রধান রাহুল আনন্দ

আইএমএফের প্রতিনিধি দল আজ বুধবার (৯ নভেম্বর) অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামালের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জানায়, এ বছর বাংলাদেশের মূল্যস্ফীতি দাঁড়াবে ৯ শতাংশে। আর সামষ্টিক অর্থনীতির দিক থেকে চ্যালেঞ্জের মুখে আছে বাংলাদেশ।  

আইএমএফ প্রতিনিধিরা আরো জানায়, বাংলাদেশে ঋণ দেওয়া নিয়ে আইএমএফের কোনও উদ্বেগ নেই। বাংলাদেশের সঙ্গে তাদের উন্নয়ন অংশীদারিত্ব দীর্ঘদিনের। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটলেও এই সম্পর্কে কোনও সমস্যা হবে না।

গত ২৬ অক্টোবর থেকে আজ ৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করে ১০ সদস্যের দলটি। এই দলের প্রধান ছিলেন রাহুল আনন্দ। সফর শেষে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আইএমএফ প্রতিনিধিরা। বাংলাদেশকে ঋণ দেওয়ার বিষয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত জানান তারা।

আইএমএফ জানায়, বাংলাদেশেকে ৪ দশমিক ৫ বিলিয়ন (৪৫০ কোটি) ডলার ঋণ সহায়তা দেবে তারা। ৪২ মাসে পুরো ঋণটা দেওয়া হবে। এরমধ্যে এক্সটেনডেন্ট ক্রেডিট ফ্যাসিলিটির (ইসিএফ) আওতায় ৩ দশমিক ২০ বিলিয়ন (৩২০ কোটি), এক্সটেনডেন্ট ফান্ড ফ্যাসিলিটির (ইএফএফ) আওতায় ১ দশমিক ৩০ বিলিয়ন (১৩০ কোটি) ডলার দেওয়া হবে।

নাজিবুল-হক/১৩/ডিএসই