Wednesday, July 29

দুই রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের রুদ্ধদ্বার বৈঠক

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৩টা ১০মিনিট থেকে সাড়ে ৪টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে ও নরওয়ের রাষ্ট্রদূত রএসপেন রিকটার ভেন্দসেনের সঙ্গে দেড় ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকের শেষে দুই রাষ্ট্রদূত চেয়ারপারসনের কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পর আমীর খসরু সাংবাদিকদের বিফ্রিং করেন।

তিনি বলেন, আলোচনা সম্পর্কে আমি এতটুকু বলতে পারি যে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে বিষয়গুলো আছে, সবকিছু নিয়ে আলোচনা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, জাতিসংঘের ঢাকার প্রধান গোয়েন লুইসও আজ এক অনুষ্ঠানে নির্বাচন নিয়ে কথা বলেছেন। এটা তো বিশ্বজুড়ে সবার কনসার্ন। সবাই চাইবে, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসুক, একটা নির্বাচিত সংসদ আসুক, সবার এটা প্রত্যাশা।

রাফিউল-আকন্দ/১৯/ডিএসই