Wednesday, July 29

মন্ত্রী জানে না কেন মেয়াদের আগেই সচিব অবসরে

তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন

সোমবার (১৭ অক্টোবর) সচিবালয়ে সচিব নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপ কালে মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই অবসর দেওয়া তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন বলেছেন, জীবনে কখনো নীতি-নৈতিকতার সঙ্গে আপস করেননি।

কী কারণে তাকে অবসর দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি জানেন না বলেও জানান।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এ প্রসংগে জানতে চাইলে বলেন, প্রথমত গতকাল আমি দেখেছি, মন্ত্রণালয়ের এসে শুনেছি। অন্তর্নিহিত কী কারণ সেটা আমি জানি না। অন্তর্নিহিত কারণ বলতে পারবে জনপ্রশাসন মন্ত্রণালয়। আমার অন্তর্নিহিত কারণ জানা নেই।

রোমানা-আজাদ/২০/ডিএসই