Wednesday, July 29

বিএন‌পির বিভাগীয় সমা‌বেশ ফ্লপ নয়, লা‌খের উপর জনসমা‌গম হ‌য়ে‌ছে

সংবাদ সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএন‌পির বিভাগীয় সমা‌বেশগু‌লো‌তে লোক সমাগম নি‌য়ে আওয়ামী লী‌গের অনেক নেতা স‌ঠিক তথ্য তু‌লে ধর‌ছেন না। আমি মনে করি বিএন‌পির বিভাগীয় সমা‌বেশ ফ্লপ নয়, সেখা‌নে এক লা‌খের মতো জনসমা‌গম হ‌য়ে‌ছে।

বিএন‌পি গত ক‌য়েক বছ‌রে যেভা‌বে লোক সমাগম ক‌রে‌ছে সে তুলনায় এটা‌কে ফ্লপ বলা আমার ম‌নে হয় স‌ঠিক নয়। আমরা শুধু তা‌দের ব‌লি শা‌ন্তিপূর্ণ থা‌কেন।

রোববার (১৬ অক্টোবর) দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমি প্রধানমন্ত্রীর স‌ঙ্গে টে‌লি‌ফো‌নে ব‌লে‌ছি, লা‌খের কা‌ছে লোক হ‌য়ে‌ছে। সত্যকে আড়াল ক‌রে তো লাভ নেই, সত্য আড়াল করব কেন? এটা আওয়ামী‌ লী‌গের বহু লোক স্বীকার কর‌তে চাই‌বে না, বল‌বে ৩০ হাজার, ২৫ হাজার হ‌য়ে‌ছে।  

আমরা শুধু তা‌দের ব‌লি শা‌ন্তিপূর্ণ থা‌কেন; ঢাকায় ১০ লাখ বসান, আমরাও ৩০ লাখ বসা‌তে পা‌রি। কিন্তু যানযজটের কি অবস্থা হ‌বে? অভাব ও ক‌ষ্টে র‌য়ে‌ছে এ ধর‌নের কিছু মানুষ বিএন‌পির সভা-সমা‌বে‌শে অংশ নি‌চ্ছেন ব‌লে দা‌বি ক‌রেন কা‌দের।  

তিনি বলেন, দেশের সংবিধান সম্মত নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠান করবে। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। তত্ত্বাবধায়ক সরকার কেন চাইছে। তত্ত্বাবধায়ক সরকারের ভূত কেন নামাতে পারছে না বিএনপি?

ইভা/২৪/ডিএসই

‌তিনি বল‌, বিএন‌পির বিভাগীয় সমা‌বেশগু‌লো‌তে লোক সমাগম নি‌য়ে আওয়ামী লী‌গের অনেক নেতা স‌ঠিক তথ্য তু‌লে ধর‌ছেন না।