Wednesday, July 29

ঘণ্টায় ১৫০ মাইল গতিতে ফ্লোরিডায় ইয়ান !

ফ্লোরিডার ২০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়ানের তাণ্ডবে ফ্লোরিডার ২০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। ইয়ানের তাণ্ডব থামা পর্যন্ত ব্ল্যাকআউট অব্যাহত থাকবে। গতকাল ঘণ্টায় ১৫০ মাইল গতিতে উপকূলে আঘাত হানে ঝড়টি। 

হারিকেনের প্রভাবে ছোট একটি জাহাজ ডুবে গেছে। এতে নিখোঁজ হয়েছেন ২৩ জন। 

ইয়ানের প্রভাবে তীব্র হাওয়া ও ব্যাপক বৃষ্টিপাত চলছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। উপকূলীয় এলাকার মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশন দিয়েছে স্থানীয় প্রশাসন। বেশ কয়েকটি কাউন্টি থেকে আগেই সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। ঝড়ো বাতাসের সঙ্গে অতি বর্ষণে তলিয়ে গেছে অনেক সড়ক। এটি আরও বিপর্যয় সৃষ্টি করতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। 

সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে নেপলস ও সারাসোটা শহরকে। সতর্কতা জারি করা হয়েছে আরও কিছু অঞ্চলে। 
এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাতিল হয়েছে কয়েকশ’ ফ্লাইট। বন্ধ রয়েছে বিনোদন পার্কগুলো। বুধবারের পূর্ব নির্ধারিত রকেট উৎক্ষেপন বাতিল ঘোষণা করেছে নাসা।

বিবিসি/২৩/ডিএসই