
বাংলাদেশ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচটি জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছিল বাংলাদেশকে। তবে দ্বিতীয় ম্যাচে জবাব দেওয়ার সুযোগ ছিল।কিছুটা সফলও হয়েছে। উন্নতির ছাপ রেখে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ জিতে নিয়েছে ৩২ রানের ব্যবধানে। তাতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শ্রীরামের শিষ্যরা জিতে নিয়েছে ২-০ ব্যবধানে।
বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের বোলিং তোপের মুখে পড়ে আরব আমিরাত। ২৯ রানেই হারিয়ে বসে ৪ উইকেট। অবশ্য সেখান থেকে অধিনায়ক চুনদানগাপোইল রিজওয়ান ও বাসিল হামিদের অনবদ্য জুটি ঢিমেতালে আশার আলো দেখাচ্ছিল আমিরাতের সমর্থকদের।
হামিদ ৪০ বলে ৪ চারে ৪২ রান করে ফিরলে ২ চার ২ ছয় করা অপরাজিত রেজওয়ানকে নিয়ে ৫ উইকেট হারিয়ে আরব আমিরাত থামে ১৩৭ রানে। বাংলাদেশ জয় পায় ৩২ রানে।
ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচসেরা হন মিরাজ।
স্পোর্টস-ডেস্ক/৪৯/ডিএসই
