Wednesday, July 29

ইউএনও লুনার তদারকিতে দেশ সেরা চেয়ারম্যান আলাল উদ্দিন

কুলিয়ারচর উপজেলা পরিষদে অনুষ্ঠিত জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দেশ সেরা হয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন পরিষদ আলাল উদ্দিন চেয়ারম্যান।

কুলিয়ারচর উপজেলা পরিষদে অনুষ্ঠিত জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভায় রামদী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিনকে শ্রেষ্ঠত্বের সনদ ও ক্রেস্ট প্রধান করেন।

সূত্রে জানা যায়, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরুর পর থেকে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনার যথাযথ তদারকির প্রেক্ষিতে আজকের এই দেশ সেরা হওয়ার গৌরব অর্জন সম্ভব হয়েছে।

রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন জানান, সকলের সহযোগিতায় এই প্রাপ্তি রামদী ইউনিয়ন সহ কুলিয়ারচর উপজেলা ও কিশোরগঞ্জ জেলার।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা বলেন, শুরু থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আমরা সবসময় মনিটরিং করে আসছি এবং এ শ্রেষ্ঠত্ব যাতে সব সময় ধরে রাখতে পারি এজন্য এই আয়োজন।

রুহুল-আমিন/২৭/ডিএসই