Wednesday, July 29

সম্রাট গুরুতর অসুস্থ হয়ে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে

ইসমাইল চৌধুরী সম্রাট ( সংগৃহিত )

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট গুরুতর অসুস্থ হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে নিজ বাসায় মাথা ঘুরিয়ে বাথরুমে পড়ে যান সম্রাট। এরপর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে তাকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই হাইপারটেনশন, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত সম্রাট। চিকিৎসকরা ধারণা করছেন, এসব কারণেই হয়তো বাথরুমে পড়ে গেছেন। তার হার্টের কোনও সমস্যা আছে কিনা জানার জন্য ভর্তি করা হয়েছে। ইসিজি, ইকোসহ বেশ কয়েকটি পরীক্ষা দেওয়া হয়েছে। বুধবার তার শারীরিক অবস্থা নিশ্চিত হবেন চিকিৎসকরা। 

আলম/২২/ডিএসই