
ডেসটিনির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত ডেসটিনির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
তার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিলের পর বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মোঃ খুরশীদ আলম খান বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, আদালতের আদেশের বিষয়টি দুদক-কে অবহিত করেছি। জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন বিষয়ে কমিশন থেকে সিদ্বান্ত এলে আমরা পদক্ষেপ নিব।
দুদকের আইনজীবী বলেন, আদালত হারুন-অর-রশিদকে স্বাস্থ্যগত কারণে জামিন দিয়েছেন। হাইকোর্টে আনা আপিলের পেপারবুক প্রস্তুত করতেও আদেশ দিয়েছেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রবিউল আলম বুদু।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
এর আগে জামিন শুনানিকালে হারুন-অর-রশিদের মেডিক্যাল রিপোর্ট চেয়েছিলেন হাইকোর্ট।
রাশেদুল/২১/ডিএসই
