Wednesday, July 29

তিন কোটি টাকার আফিম আটক করেছে র‍্যাব

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়ক থেকে সাড়ে তিন কোটি টাকা মূল্যের আফিমসহ সুমন তঞ্চংগ্যা (২৮)  নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭।  

৩ কেজি ৫৮০ গ্রাম আফিম সহ আটক সুমন তঞ্চংগ্যা

সোমবার (২৯ আগস্ট) দুপুরে র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এতথ্য জানান। 

নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ আগস্ট) বিকেলে অভিযান চালিয়ে সুমন তঞ্চংগ্যাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা প্লাষ্টিকের ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো ৩ কেজি ৫৮০ গ্রাম আফিম জব্দ করা হয়।

সুমন তঞ্চংগ্যা পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। অর্থ সংগ্রহের জন্য দীর্ঘদিন ধরে তিনি দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে মাদকদ্রব্য (আফিম) সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন। আটককৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।