
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে হাসপাতালের সেবা কার্যক্রম সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ওষুধের দোকান (ফার্মেসি) ২৪ ঘণ্টাই খোলা থাকবে, কোনো দোকান বন্ধ থাকবে না।
সিটি করপোরেশন যে সিদ্ধান্ত দিয়েছে তা আমাদের সাথে আলোচনা করে দেয়নি। ইতোমধ্যে এ বিষয়ে আমরা আমাদের কর্মকর্তাদের বলেছি, আলোচনা করে সুরাহা করার জন্য।
তিনি বলেন, ওষুধ একটি জরুরি প্রয়োজনীয় বিষয়। যে সমস্ত প্রতিষ্ঠান জরুরি সেবা দিয়ে থাকে, সাধারণত বন্ধ রাখা হয় না। আমি মনে করি ফার্মেসিগুলো ২৪ ঘণ্টা খোলা থাকা প্রয়োজন।
ওষুধ না পেয়ে যদি কোনো ব্যাক্তি মারা যায় তাহলে সে দায়ভার কে নেবে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি গতকাল যখন শুনেছি তখনই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছি। তিনি বলেন, ওষুধের দোকান বন্ধ থাকবে না, খোলা থাকবে। কারণ এটা একটা প্রয়োজনীয় জিনিস। যেভাবে হাসপাতাল খোলা থাকবে, সেভাবে ওষুধের ব্যবস্থাও থাকবে।
নুপুর/২২/ডিএসই
