
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রহমত উল্লাহ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ৪৭তম বার্ষিকীতে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব মিলনায়তনে এক আলোচনার সভার আয়োজন করে শিক্ষক সমিতি।
সভার শুরুতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া অধ্যাপক মো. রহমত উল্লাহকে অনুষ্ঠানের সভাপতিত্ব করার আমন্ত্রণ জানালে অধিকাংশ শিক্ষকের আপত্তি জানিয়ে তা ‘প্রত্যাখ্যান’ করেন।
এসময় অধ্যাপক রহমত উল্লাহর সমর্থক কয়েকজন শিক্ষক বিরোধিতা করলে হট্টগোলের মুখে আলোচনা সভা পণ্ড হয়ে যায়।
উল্লেখ্য যে, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গত ১৭ এপ্রিল টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনা সভায় অধ্যাপক রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হিসেবে বক্তব্য দিতে গিয়ে মুজিবনগর সরকারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর এক পর্যায়ে খন্দকার মোশতাক আহমদের প্রতিও ‘শ্রদ্ধা’ জানিয়েছেন বলে অভিযোগ ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ তাৎক্ষণিকভাবে ওই বক্তব্যের প্রতিবাদ জানান এবং তা এক্সপাঞ্জ করার দাবি জানান। তখন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান ওই বক্তব্যের অংশটুকু এক্সপাঞ্জ করেন।
সবুজ-আলম/১১/ডিএসই
