Wednesday, July 29

যারা হারিকেন নিয়ে ঘুরে তারা বিদ্যুৎ না দিতে পেরে খাম্বা দিয়েছিলো – বাহাউদ্দীন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম

শনিবার (৩০ জুলাই) রাজধানীর পল্লবী থানা আওয়ামী লীগ এবং এর আওতাধীন ২, ৩, ৫, ৬, ৯১ নম্বর ওয়ার্ড সমূহের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপির কোনো লজ্জা নেই, তারা অতীত মুহূর্তের মধ্যেই ভুলে যায়।

তিনি আরও বলেন, মিথ্যাচারই বিএনপির একমাত্র রাজনীতি, এটাই তাদের নীতি। তারা বিদ্যুৎ সাশ্রয় নীতিকে বিদ্যুৎ সংকট বলে প্রচার করে। যতদিন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলবে ততদিন আমাদের কমবেশি সংকটের মধ্য দিয়ে যেতে হবে।

বাহাউদ্দিন নাছিম বলেন, আজ যাদের পায়ের তলায় মাটি নেই যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, যাদের দলের প্রধান একজন সাজাপ্রাপ্ত আসামি, যাদের ভারপ্রাপ্ত প্রধান মুচলেকা দিয়ে দেশের বাইরে চলে গিয়ে অন্য দেশের নাগরিক হয়েছে, যারা রাজনীতিতে না পেরে অপরাজনীতি করে মিথ্যাচার করছে তাদের মুখপাত্র হয়েই মির্জা সাহেব, গয়েশ্বর ও রিজভীরা প্রতিদিন দেশের সংকট হয়েছে বলে মিথ্যাচার করছে। তাদের একটাই লক্ষ্য দেশে অরাজকতা সৃষ্টি করা। তারা নৈরাজ্য সৃষ্টি করে দেশে একটা সংকট তৈরির চেষ্টা করছে। বিএনপি দেশের কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য আন্দোলনের নামে নৈরাজ্য করছে।

তিনি বলেন, আজ যারা বিদ্যুৎ নাই নাই বলে বক্তৃতা দেয়, হারিকেন নিয়ে ঘুরে তাদের আমলে ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়নি। ২০ হাজার কোটি টাকা তখন লুটপাট করেছে। সেই দুর্নীতিবাজরা যারা বিদ্যুতের সাপ্লাই পূরণ করতে না পেরে খাম্বা দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তারা এখন হারিকেন নিয়ে রাজনীতি করার চেষ্টা করে।

রফিকউল/০৫/ডিএসই