Wednesday, July 29

বিএনপি গণতন্ত্রের প্রকাশ্য শত্রু – ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রের প্রকাশ্য শত্রু, সাম্প্রদায়িক রাজনীতির ধারক ও উসকানিদাতা, মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রশ্রয়দাতা এবং ধর্মান্ধগোষ্ঠীরও উসকানিদাতা।

তারা এ দেশের রাজনীতিতে সন্ত্রাস, দুর্নীতি, জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারার ঐতিহ্য সৃষ্টি করেছে এবং নিয়মিত চর্চা করে যাচ্ছে। তাদের মুখে সুশাসনের কথা মানায় না। কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন।

সোমবার (১১ জুলাই) নিজ বাসভবনে ব্রিফিংয়ে পবিত্র ঈদের দিনে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কাদের এসব কথা বলেন।

পবিত্র ঈদের দিনে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে বিএনপি নেতারা ঘৃণ্য এবং পরশ্রীকাতর রাজনীতির পরিচয় স্পষ্ট করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যে মানুষের আনন্দ-বেদনার সঙ্গে একাত্ম হতে পারে না, তার প্রমাণ পবিত্র ঈদের দিনে তাদের মিথ্যাচার এবং বিষোদগার।’

বিএনপি দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল আর শেখ হাসিনাসরকার সেই অন্ধকার থেকে দেশকে আলোকিত করেছে বলে দাবি করেন ওবায়দুল কাদের।বিএনপি দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল আর শেখ হাসিনা

রাজিয়া/১৬/ডিএসই