Wednesday, July 29

জাতীয় ঈদগাহ ময়দানে একসাথে দুই মেয়রের ঈদের নামাজ আদায়

মেয়র মো. আতিকুল ইসলাম এবং ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জাতীয় ঈদগাহ ময়দানে

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস রোববার সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে একসাথে ঈদের নামাজ আদায় করেন।

ঈদের দিন উপলক্ষে আজ ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সারাদিনের কর্মসূচি জানিয়েছেন ডিএনসিসি জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

তিনি জানান, মেয়র দুপুর ১২টায় ৭ নম্বর ওয়ার্ডে কোরবানির নির্দিষ্ট স্থান পরিদর্শন করবেন। এছাড়াও দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত তিনি রাজধানীর বিভিন্ন এলাকায়  কোরবানির পর পরিচ্ছন্নতার বিষয়টি সরেজমিন দেখবেন। 

রিপন/১৩/ডিএসই